কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৫ জুলাই, ২০২৬ এ ১২:০০ PM

ভাতা ও উপবৃত্তি'র আবেদন আহবান প্রসঙ্গে

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ০৫-০৭-২০২৬ আর্কাইভ তারিখ: ০৫-০৭-২০২৮

📢 সমাজসেবা অধিদপ্তরের আওতায় বিভিন্ন ভাতার অনলাইন আবেদন শুরু।

📋 যেসকল ভাতার জন্য আবেদন করা যাবে:
১. বয়স্ক ভাতা
২. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা
৩. প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি
৪. অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম (হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তি)

আবেদনের সময়সীমা:

💻অনলাইনে আবেদন গ্রহণ: ০১ আগস্ট ২০২৬ হতে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

💻 আবেদন করার লিংক:
👉 dss.bhata.gov.bd/online-application

⚠️ আবেদন করার গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১. স্থায়ী ঠিকানা: আবেদনকারীকে অবশ্যই তাঁর নিজ নিজ স্থায়ী ঠিকানায় আবেদন করতে হবে।
২. মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট: আবেদনকারীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত সক্রিয় সিমের মোবাইল নম্বর অথবা ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। (ব্যাংক হিসাবের ক্ষেত্রে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে)।
৩. প্রতিবন্ধী ভাতা: প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে।
৪. পূর্বের আবেদনকারী: যারা পূর্বে অনলাইনে আবেদন করেছিলেন এবং বর্তমানে অপেক্ষমাণ তালিকায় আছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
৫. যোগ্যতা: আবেদনকারী অন্য কোনো সরকারি নিয়মিত সুবিধা পেয়ে থাকলে এই ভাতার জন্য বিবেচিত হবেন না।

কার্যকরী তারিখ: চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ০১ জুলাই ২০২৬ তারিখ হতে ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রাপ্য হবেন

ফাইল ১

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন